উত্তরদিনাজপুর

গোবর গ্যাসের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের

গোবর গ্যাসের ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির।  রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষণীয়া গ্রামে। জানায়ায় মৃত ওই ব্যক্তির নাম রবি সোরেন(৫০)।  বাড়ি রায়গঞ্জ থানার লক্ষণীয়া গ্রামে। এদিন তার বাড়ির পাশেই ওই ব্যক্তি কাজ করতে যায়। সেখানে থাকা একটি গোবর গ্যাসের ট্যাঙ্কে আচমকাই পা পিছলে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তরিঘড়ি রবি সোরেনকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনার জেরে মৃতের পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে লক্ষণীয়া গ্রামে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/J_OvSiH996o